1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

কেন্দুয়ায় অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

  • আপডেট সময়ঃ সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৪ দেখা হয়েছে
কেন্দুয়ায় অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
কেন্দুয়ায় অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

কেন্দুয়া প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়ার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নে চুরি, জুয়া, মাদক ও দেহ ব্যবসাসহ বে—আইনি এবং অসামাজিক কার্যকলাপ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এলাকাবাসীর অংশগ্রহণে প্রতিরোধমূলক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দিনব্যাপী ২নং ওয়ার্ডের ফতেপুর গ্রামবাসীর উদ্যোগে ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ প্রতিরোধ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় গত ১ সেপ্টেম্বর ফতেপুর গ্রামের ৫জন যুবকের বিরুদ্ধে মিথ্যা গণধর্ষণের অভিযোগের তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে এর সাথে যাঁরা জড়িত তারাসহ চুরি, জুয়া, মাদক ও দেহ ব্যবসায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িতদের সামাজিকভাবে বয়কটের আহ্বানের পাশাপাশি আইনের হাতে তুলে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। এ ক্ষেত্রে গ্রামবাসী তথা ইউনিয়নবাসীর ঐক্যবদ্ধ থাকা জরুরি বলে মনে করেন সকল বক্তারা। তারা আরো বলেন, ফতেপুর গ্রামের যুব সমাজকে রক্ষার দায়িত্ব প্রত্যেক অভিভাবকদের যেমন আছে, তেমনি রাজনৈতিক দলের বিশেষ করে বিএনপির নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ি ও ধর্ম বর্ণ নির্বিশেষে সবার রয়েছে। এছাড়াও বিএনপির কোন নেতা—কর্মী জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দেয়া হয়। উল্লেখ্য গত ২২ আগস্ট ভোর ৪টায় ফতেপুর গ্রামের কান্দাপাড়ার রুকনের বাড়ি থেকে মাদক ও দেহ ব্যবসার অভিযোগে হাতে নাতে স্থানীয়রা প্রথমে আটক করে একই গ্রামের সোলাইমানের স্ত্রী আফরোজা আক্তার জহুরা, মৃত মোতালেবের ছেলে রুকন মিয়া ও ময়মনসিংহের নান্দাইল থানাধীন শহীদুল ইসলাম দুলালের স্ত্রী নুসরাত রহমানকে। পরে পুলিশে সোপর্দ করলে কেন্দুয়া থানা পুলিশ তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করে। কিন্তু জেল হাজত থেকে বের হয়েই যে সকল যুবক হাতে নাতে ধরে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশে দিয়েছিলো, তাদেরকে আসামী করে বিজ্ঞ আদালতে উপরোক্ত অভিযোগ করেন নুসরাত রহমান। এ সময় রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন ভূঁইয়া সুরুজ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শেখ মোস্তফা কামাল বাবলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, এলাকাবাসী, ছাত্র, শিক্ষকসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর