কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে আবারও জমজমাট হয়ে উঠছে ভারত-পাকিস্তানের মহারণ। টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের এই হাই-ভোল্টেজ ম্যাচ ঘিরে দুই দলেই চলছে কৌশলগত পরিকল্পনা ও একাদশ নিয়ে আলোচনা। দুই শিবিরেই সম্ভাব্য কিছু পরিবর্তনের গুঞ্জন শোনা যাচ্ছে। আগের ম্যাচে না খেলা বাঁ-হাতি ওপেনার অভিষেক শর্মা ফিরে আসতে পারেন দলে। এতে উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসনকে বেঞ্চে বসতে হতে পারে। অধিনায়ক সূর্যকুমার যাদব নেতৃত্ব দেবেন। ওপেনিংয়ে অভিষেকের সঙ্গে ইশান কিশান বা অন্য কেউ জুটি বাঁধতে পারেন। মিডল অর্ডারে শক্তি যোগাবেন হার্দিক পান্ডিয়া ও শিবম দুবে। স্পিন বিভাগে অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। পেস আক্রমণে নেতৃত্ব দেবেন জাসপ্রিত বুমরাহ ও আর্শদীপ সিং।দলে দুটি পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে। টানা দুই ম্যাচে ব্যর্থ হওয়ায় উইকেটকিপার-ব্যাটার উসমান খানকে বিশ্রাম দেওয়া হতে পারে। তার জায়গায় তরুণ খাজা নাফে সুযোগ পেতে পারেন। এছাড়া অভিজ্ঞ বাঁহাতি ব্যাটার ফখর জামান ফিরে আসার সম্ভাবনা প্রবল। অধিনায়ক সালমান আলী আঘা দায়িত্বে থাকবেন। ব্যাটিংয়ে মূল ভরসা বাবর আজম। অলরাউন্ডার শাদাব খান গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। পেস বোলিংয়ে নেতৃত্ব দেবেন শাহীন শাহ আফ্রিদি। সম্ভাব্য ভারত একাদশ: ইশান কিশান (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), শিভম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রিংকু সিং, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ। সম্ভাব্য পাকিস্তান একাদশ: সাইম আয়ুব, সাহিবজাদা ফারহান, সালমান আলি আগা (অধিনায়ক), বাবর আজম, ফখর জামান, শাদাব খান, ফাহিম আশরাফ, খাজা নাফায় (উইকেটরক্ষক), শাহীন আফ্রিদি, আবরার আহমেদ, উসমান তারিক।
Leave a Reply