1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

মধ্যনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে গোরস্থানের ২ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ

  • আপডেট সময়ঃ বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৭৪ দেখা হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলার ২নং বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ নূরুজ্জামান সিদ্দিকীর বিরুদ্ধে গোরস্থানের টিআর বরাদ্দের ২ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, রংচী গ্রামের সর্বজনীন কবরস্থানের গাইড ওয়াল নির্মাণের জন্য ইউনিয়ন পরিষদের টিআর প্রকল্প থেকে ২ লক্ষ টাকা বরাদ্দ হয়। সেই প্রকল্পে কমিটির সভাপতি ছিলেন ইউপি সদস্য মোঃ নূরুজ্জামান সিদ্দিকী। তিনি নিজের লোক দিয়ে কমিটি গঠন করে ১ লক্ষ টাকার কাজ না করেই নিয়ম বহির্ভূত ভাবে টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন।এ ঘটনায় রংচী সর্বজনীন গোরস্থান কমিটির সভাপতি মোঃ আব্দুস ছোবান উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগের বিষয়টি জানতে চাইলে নূরুজ্জামান সিদ্দিকী স্বীকার করে বলেন- তিনি প্রকল্পের ১ লক্ষ টাকা উত্তোলন করেছেন। গোরস্থানে পানি থাকায় কাজ করতে পারিনি। পানি চলে গেলে শুকনা মৌসুমে কাজ করে দিবো। আমার বিরুদ্ধে টাকা আত্মসাৎ এর অভিযোগটি সত্য নয়। মধ্যনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ মিজানুর রহমান বলেন, ইউপি সদস্য কাজ না করেই প্রকল্পের টাকা আত্মসাতের চেষ্টা করছেন। এমন খবর আমাদের কাছে রয়েছে। পানি কমে গেলে আমরা নিজে গিয়ে সঠিকভাবে কাজ করিয়ে বাকি বিল পরিশোধ করবো। আর যদি কাজ না করে থাকে, নেওয়া টাকা আদায়েরও ব্যবস্থা আমাদের রয়েছে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর