1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

চট্টগ্রাম পতেঙ্গা থেকে ৭ দিন যাবত নিখোঁজ কেন্দুয়ার তারিফ

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৭৭ দেখা হয়েছে

কেন্দুয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের পতেঙ্গা থানার খালপাড় এলাকা থেকে নেত্রকোণার কেন্দুয়ার নওপাড়া ইউনিয়নের বহুলী গ্রামের তোতা মিয়ার ছেলে মোঃ তারিফ মিয়া (২৩) গত ৭ দিন যাবত নিখোঁজ বলে জানা গেছে পারিবারিক সূত্রে। বুধবার ১৩ আগস্ট বেলা দেড়টায় তারিফের মা, দাদী ও অন্যান্যদের সাথে কথা হলে এমন তথ্য নিশ্চিত করেন তারা । জানা গেছে, চট্টগ্রামে বসবাসকারী কেন্দুয়ার বহুলী গ্রামের ঠিকাদার আবু শাহিন (৫৫) মিয়ার কাছে গত ৩ বছর যাবত রাজমিস্ত্রীর কাজ করতেন নিখোঁজ তারিফ মিয়া। গত ৭ আগস্ট সকাল আনুমানিক ৭টায় পতেঙ্গার খালপাড় এলাকা থেকে কেন্দুয়ার উদ্দেশ্যে রওনা দেন তারিফ । এরপর থেকে তারিফ নিখোঁজ রয়েছেন । তারিকের মা আনার কলি (৪০) বলেন, আবু শাহিন সম্পর্কে তারিফের চাচা হয়। তারিফ গত ৭ আগস্ট খালপাড় এলাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেও এখনো পর্যন্ত বাড়ি আসেনি । তার কাছে মোবাইল না থাকায় যোগাযোগও করতে পারছি। আমরা এখন কী করবো বুঝতে পারছি না। কেউ তার সন্ধান পেলে ০১৯৪৩৫০৫৫৫৩ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করছি । আবু শাহিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, তারিফ আমার কাছেই থাকতো । বাড়ি যাওয়ার কথা বলে আমার কাছ থেকে সকাল ৭টায় বিদায় নেয়। পরে তার পরিবারের লোকজনের সাথে কথা হলে জানতে পারি সে বাড়ি যায়নি। তিনি আরো বলেন, বিকালে জানতে পাই তারিফ বায়জিদ নামে তার এক বন্ধুর বাসায় গিয়েছিলো। এরপর আর বলতে পারি না। অনেক খোঁজাখুঁজি করেছি। অন্য এক প্রশ্নের জবাবে বলেন থানায় এখনো পর্যন্ত কোন ডায়েরি করেনি।বায়জিদের মোবাইল নাম্বারে ০১৯৪৫৮৫৯২২৫ একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, তারিফ মিয়া যেখান থেকে নিখোঁজ হয়েছেন, প্রথমে ঐ থানায় একটি জিডি করতে হবে । তারপর আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর