1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

‘আমার দোষ থাকলে আপনার পা ধরতেও এক সেকেন্ড সময় নেব না’

  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৭৮ দেখা হয়েছে
‘আমার দোষ থাকলে আপনার পা ধরতেও এক সেকেন্ড সময় নেব না’
‘আমার দোষ থাকলে আপনার পা ধরতেও এক সেকেন্ড সময় নেব না’

দেশকন্ঠস্বর ডেক্সঃ জনপ্রিয় অভিনেত্রী তানজিকা আমিন দুই দশকের ক্যারিয়ারে অসংখ্য নাটকের পাশাপাশি একাধিক সিনেমায়ও কাজ করেছেন। তবে ২০২৩ সালে আশফাক নিপুনের ‘মহানগর টু’ ওয়েব সিরিজে মিতু চরিত্রে অভিনয় করে বিশেষভাবে নজর কাড়েন।অন্য অনেকের মতো তানজিকা আমিনও ব্যক্তিগত জীবনে চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে গিয়েছেন। ফলে জীবন নিয়ে তার দর্শন আয়নার মতো পরিষ্কার। কয়েক দিন আগে একটি সাক্ষাৎকার দিয়েছেন এই অভিনেত্রী। এ আলাপচারিতায় ব্যক্তিগত পছন্দ-অপছন্দ নিয়ে খোলামেলা কথা বলেন। সঞ্চালক তানজিকা আমিনের দোষ, গুণ সম্পর্কে জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, “দোষ-গুণ বলার আগে বলে রাখি—যদি দেখি আমার দোষ আছে, তাহলে আপনাকে ‘সরি’ বলতে, আপনার পা ধরতে আমার এক সেকেন্ডও লাগবে না।”  শুনেছি আপনার দোষ না থাকলেও আপনি কাউকে দোষারোপ করেন না। সঞ্চালকের এ কথার পর তানজিকা আমিন বলেন, “আমি কাউকেই দোষারোপ করি না। এই অনুশীলন আমার মধ্যে নাই। ভুল করার পর ‘সরি’ বলতে এক সেকেন্ডও নিই না। কারণ আমি পরিস্থিতি খারাপ করতে চাই না। যদি দেখি অপরপক্ষের দোষ বেশি, তখন আবার ছেড়েও দিই না।”  আর আপনার গুণ নিয়ে জানতে চাই? সঞ্চালেকের এ প্রশ্নের জবাবে তানজিকা আমিন বলেন, “একটাও গুণ নাই। গুণ তো খুঁজে পাচ্ছি না। ওই যে মানুষকে একটু ভালোবেসে ভালো রাখতে চাই, সেটা কতটা পারি জানি না। কিন্তু ভালোবেসে রাখতে চাই, ভালোবেসে খাওয়াতে চাই। মানুষকে খাওয়াতে আমার খুব ভালো লাগে।” অভিনেত্রী তানজিকা আমিন রুপালি পর্দা দিয়ে দেশের বিনোদন অঙ্গনে পরিচিতি লাভ করেন। তার অভিনীত প্রথম সিনেমা ‘বকুল ফুলের মালা’। দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন রিয়াজ। এরপর কয়েকটি সিনেমায় অভিনয় করলেও সেভাবে আর বড় পর্দায় দেখা যায়নি। তবে বেশ কয়েকটি ওয়েব সিরিজে পারফর্ম করে বিশেষভাবে নজর কেড়েছেন। এখন নাটক, চলচ্চিত্র, উপস্থাপনা—তিন মাধ্যমেই সরব এই অভিনেত্রী।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর