1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

ধর্মপাশায় কন্যা শিশু ও নারী নির্যাতন সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১০৭ দেখা হয়েছে
ধর্মপাশায় কন্যা শিশু ও নারী নির্যাতন সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ধর্মপাশায় কন্যা শিশু ও নারী নির্যাতন সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মপাশা প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশায় কন্যা শিশু ও নারী নির্যাতন সহিংসতা প্রতিরোধে বুধবার (৮ জুলাই) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ধর্মপাশা উপজেলা প্রশাসন এই সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় এর সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, শুধু আইনের প্রয়োগ নয়, বরং সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং পারিবারিক মূল্যবোধ চর্চার মাধ্যমেই ধর্মপাশা থেকে নারী ও শিশু নির্যাতন চিরতরে নির্মূল করা সম্ভব। এই লক্ষ্য অর্জনে সমাজের প্রতিটি স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসয়াদ বিন খলিল রাহাত, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) শাহাব উদ্দিন, থানার পরিদর্শক (তদন্ত) ইমাম হোসেন ও উপজেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম রহমত, সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোকারম হোসেন তালুকদার, ওয়ার্ল্ড ভিশন ধর্মপাশা এপির ম্যানেজার সুমন রুরাম প্রমুখ।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর