1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

কলমাকান্দায় সীমান্তে ছুরিকাঘাতে দোকানদার নিহত, আটক এক

  • আপডেট সময়ঃ শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৪১ দেখা হয়েছে
kalmakanda
kalmakanda

কলমাকান্দা প্রতিনিধিঃ নেত্রকোণার সীমান্ত উপজেলা কলমাকান্দায় দুই ব্যক্তির বাকবিতন্ডায় পুলিনুজ দারিং (৪৬) নামের এক চা দোকানদার নিহত। এ ঘটনায় পুলিশ আইয়ুব মারাক (৫০) নামের একজনকে আটক করেছে। মঙ্গলবার ৫ আগস্ট দুপুরে উপজেলার খারনৈ ইউনিয়নের গোবিন্দপুর বল মাঠে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। স্থানীয়রা ছুরিকাহত ব্যক্তিকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত পুলিনুজ দারিং খানৈই গ্রামের মৃত কালাদিও’র ছেলে। তিনি বল মাঠ এলাকায় চায়ের দোকান চালাতেন। কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার সুমন পাল জানান, ওই ব্যক্তিকে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ৫ আগস্ট দুপুরে দোকানে বসে থাকার সময় একই ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কেলন রেমার ছেলে আইয়ুব মারাক নামের এক ব্যক্তির সাথে তার বাক বিতন্ডা হয়। এক পর্যায়ে ওই ব্যক্তি ছুরি দিয়ে আঘাত করেন। এতে পুলিনুজ মারাত্মক জখমি হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয় একটি সূত্র জানায় মাদক সেবন নিয়ে বিরোধের জেরে এই হত্যাকা-টি ঘটেছে। এ ব্যাপারে কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান জানান, ঘটনার পরপরই অভিযুক্ত আইয়ুব মারাককে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা মর্গে পাঠানো হবে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর