স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার (২৫ মে) সন্ধ্যায় নেত্রকোণা পাবলিক হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এড. মো: নুরুজ্জামান, পুলিশ সুপার মো: তরিকুল ইসলাম, উপপরিচালক, স্থানীয় সরকার (উপসচিব) ও প্রশাসক মো: আরিফুল ইসলাম সরদার, সুলতান মাহমুদ, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, নেত্রকোণা সরকারি কলেজ সহ প্রমূখ। সভাপতি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুখময় সরকার। আলোচনা সভায় বক্তারা বলেন, সাম্য, মানবতা ও বিদ্রোহের প্রতীক কবি নজরুলের সাহিত্য ও সংগীত আজও মানুষকে অনুপ্রাণিত করে। নতুন প্রজন্মের কাছে নজরুলচর্চা আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন তারা। বক্তারা আরও বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও মানবতাবাদী চেতনা বাঙালির চিরন্তন প্রেরণার উৎস। বিদ্রোহ, সাম্য ও মানবতার বার্তা আজও সমানভাবে প্রাসঙ্গিক।

Leave a Reply