1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

জারিয়া-ঝাঞ্জাইল পর্যন্ত আন্ত : নগর ট্রেন চালু করতে ডেপুটি স্পিকারের উদ্যোগ

  • আপডেট সময়ঃ সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১৮৬ দেখা হয়েছে
জারিয়া-ঝাঞ্জাইল পর্যন্ত আন্ত : নগর ট্রেন চালু করতে ডেপুটি স্পিকারের উদ্যোগ
জারিয়া-ঝাঞ্জাইল পর্যন্ত আন্ত : নগর ট্রেন চালু করতে ডেপুটি স্পিকারের উদ্যোগ

নিজস্ব প্রতিনিধিঃ নেত্রকোণার দুর্গাপুর-কলমাকান্দা সহ আশপাশের অঞ্চলের জনগণের দীর্ঘদিনের লালিত স্বপ্ন জারিয়া-ঝাঞ্জাইল রেলস্টেশন পর্যন্ত আন্ত:নগর ট্রেন চালু করা। এবার জনসাধারণের দুর্ভোগ লাঘব করে তাদের চলাচলের সুবিধার্থে আন্ত:নগর ট্রেন সার্ভিস বর্ধিত করতে রেলপথ মন্ত্রণালয়ে চিঠি (ডিও লেটার) দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। সোমবার (২২ জুন) তিনি রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলমকে এই পত্র প্রদান করেন। এই পত্রে বলা হয়,বর্ণিত বিষয়ে আপনার অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানাচ্ছি যে, আমার নির্বাচনী এলাকা (সংসদীয় আসন-১৫৭ নেত্রকোণা-১) কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলা নিয়ে গঠিত। এখানে প্রায় ৮ লক্ষাধিক লোকের বসবাস। জরুরি কাজে শত-শত লোক ঢাকায় আগমন করেন। উপরিউল্লিখিত ঢাকা-জারিয়া রুটটি আমার সংসদীয় আসন সংলগ্ন এলাকা। এই রুটে চলাচলকারী বালাকা কমিউটার ট্রেন সার্ভিসটি অত্যন্ত দুর্বল ও ধীরগতি সম্পন্ন। এই ট্রেনটি নিয়মিত বিলম্বে চলে, যাত্রীধারণ ক্ষমতা অত্যন্ত সীমিত এবং ট্রেনের সার্বিক মান অত্যন্ত নিম্নমানের। ফলে যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলা বাংলাদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। এখানে রয়েছে বিরিশিরি কালচারাল একাডেমি, সোমেশ্বরী নদী, চীনামাটির পাহাড়, গারো পাহাড়সহ নানান প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। এই পর্যটক স্পট ভ্রমণে বছরে দেশ-বিদেশ থেকে হাজার হাজার পর্যটকের আগমন ঘটে। চিঠিতে আরো বলা হয়, এ অঞ্চলে উন্নত রেল যোগাযোগ স্থাপিত হলে পর্যটন শিল্পের ব্যাপক প্রসার ঘটবে এবং স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে। এছাড়াও এ অঞ্চলে গারো, হাজং ও অন্যান্য ক্ষুদ্র-নৃগোষ্ঠীর বসবাস। তারা চিকিৎসা, শিক্ষা ও জরুরি প্রয়োজনে ঢাকায় যাতায়াতের জন্য নির্ভরযোগ্য যানবাহনের অভাবে চরম ভোগান্তিতে থাকেন। একটি নিরাপদ ও সাশ্রয়ী আন্তঃনগর ট্রেন সার্ভিস চালু হলে এই প্রান্তিক জনপদে মানুষের জীবনমান উন্নত হবে ও যোগাযোগের ক্ষেত্রে স্বস্তি ফিরে আসবে। এমতাবস্থায়, বিদ্যমান “কিশোরগঞ্জ এক্সপ্রেস” আন্তঃনগর ট্রেন রুটটি জারিয়া- ঝানজাইল পর্যন্ত বর্ধিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করছি। স্থানীয় জনগণ প্রত্যাশা করছেন এই রুটে দ্রুত একটি আন্ত:নগর ট্রেন চালু করে তাদের চলাচলের দুর্ভোগ আর দীর্ঘদিনের কষ্ট দূর করবে বর্তমান সরকার। এছাড়া দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণেরও দাবি রয়েছে তাদের। ইতোমধ্যে রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী,সচিব,রেল মহাপরিচালক সহ উর্ধ্বতন কর্মকতাবৃন্দ উক্ত এলাকা পরিদর্শন করেছেন

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর