1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

মধ্যনগরে অবৈধভাবে আনা বিপুল পরিমানে ভারতীয় ব্লেজারের কাপড় জব্দ

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৭৬ দেখা হয়েছে

স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের কান্দাপাড়া সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমানে ভারতীয় ব্লেজারের কাপড় জব্দ করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) বাঙালভিটা বিওপির একটি বিশেষ টহল দল। উদ্ধারকৃত কাপড়ের আনুমানিক বাজার মূল্য ১৪ লাখ ৭০ হাজার টাকা। বিজিবি সূত্রে জানা যায়, গত সোমবার (১১ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাঙালভিটা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১১৯০/১৩—এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কান্দাপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ২১০০ মিটার ভারতীয় ব্লেজারের কাপড় জব্দ করা হয়। কাপড়গুলো চোরাকারবারিদের মাধ্যমে ভারত থেকে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে মধ্যনগরের বাঙ্গালভিটা বিওপির দায়িত্বরত একজন জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। স্থানীয় সূত্র ও সঠিক তথ্যের ভিত্তিতে এই কাপড় জব্দ করা হয়েছে। চোরাচালান রোধে আমরা আরও কঠোর পদক্ষেপ গ্রহন করবো। জব্দকৃত কাপড় সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। বিজিবি জানিয়েছে, সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও পণ্য পাচার রোধে তাদের টহল কার্যক্রম আরও জোরদার করা হবে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর