এম এম এ রেজা পহেলঃ আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন, ধর্মপাশা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, ধর্মপাশা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সম্মানিত সদস্য, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব,বর্তমান ধর্মপাশা উপজেলা বিএনপির ¯^াক্ষর ক্ষমতা প্রাপ্ত ১ নং যুগ্ন – আহবায়ক, মজলুম কারা নির্যাতিত নেতা মোঃ আব্দুল হক| তিনি ধর্মপাশা সদর ইউনিয়নের টানমেউহারী গ্রামের মৃত, সিরাজুল ইসলামের সুযোগ্য সন্তান| পাইকুরাটি, সেলবরষ, ধর্মপাশা সদর, জয়শ্রী,সুখাইর রাজাপুর উত্তর ও সুখাইর রাজাপুর দক্ষিণ এই ছয়টি ইউনিয়ন নিয়ে ধর্মপাশা উপজেলা পরিষদ গঠিত হয়েছে| ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল হক বলেন, আমি ১৯৮৬ ইংরেজি সন হইতে ছাত্রদলের রাজনীতিতে যোগ দিয়ে আজ পর্যন্ত বিএনপির রাজনৈতিক কর্মকান্ড করে আসছি| ২০২৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীতা ঘোষণা করেছিলাম, পরে দলের হাই কমান্ডের সিদ্ধান্তে নিজের প্রার্থীতা বর্জন করি| আওয়ামীলীগ সরকারের আমলে ৩ টি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হয়ে ৯২ দিন কারা বরন করেছি| তাছাড়া বাজার, মসজিদ ও বিভিন্ন সামাজিক সংগঠনের সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করেছি| দলের দূরদিনে তারুণ্যের অহংকার বিএনপির চেয়ারপার্সন ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানে বেনগার্ড হিসেবে দ্বায়িত্ব পালন করেছি| আগামী দিনে সুনামগঞ্জ -১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল সাহেবের নেতৃত্বে ধর্মপাশা উপজেলা’কে মাদক, জুয়া, চোরাকারবারি, সন্ত্রাস মুক্ত করে, শিক্ষা, স্বাস্থ্য সেবা ও বাসস্থান, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করে ধর্মপাশা উপজেলা কে একটি মডেল উপজেলায় রুপান্তরিত করতে চাই| সেইজন্য তৃনমুল বিএনপি ও উপজেলার সর্বস্থরের মানুষের দোয়া ভালবাসা ও সমথর্ন চাই|
Leave a Reply