1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

ধর্মপাশায় এমপি কামরুজ্জামান কামরুল গণশুনানিতে সরাসরি শুনলেন জনতার কথা

  • আপডেট সময়ঃ শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৮৯ দেখা হয়েছে
ধর্মপাশায় এমপি কামরুজ্জামান কামরুল গণশুনানিতে সরাসরি শুনলেন জনতার কথা
ধর্মপাশায় এমপি কামরুজ্জামান কামরুল গণশুনানিতে সরাসরি শুনলেন জনতার কথা

ধর্মপাশা প্রতিনিধিঃ ধমর্মপাশায় সুনামগঞ্জ এক নির্বাচনী এলাকার সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের ব্যতিক্রমি উদ্যোগে সকল জনগন, সাধারণ মানুষ ও নেতা কর্মীদের নিয়ে শনিবার ১১ টায় উপজেলার হলরুমে গণশুনানির আয়োজন করেছেন। তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর, ধর্মপাশা এই চারটি উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ এক আসন। প্রাকৃতিক সম্পদে ভরপুর এই সুনামগঞ্জ নির্বাচনী এক এলাকা। সুনামগঞ্জ এক নির্বাচনী এলাকার মানুষ হাজারো সমস্যা নিয়ে বেঁচে থাকার লড়াই করছেপ্রতিদিন। তার মধ্যে উল্লেখযোগ্য হল যোগাযোগ, স্বাস্থ্য এবং শিক্ষা।”বিভিন্ন শ্রেণী—পেশার মানুষের অংশগ্রহণে উন্মুক্ত আলোচনায় উঠে এলো এলাকার বাস্তব চিত্র” এলাকার সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন এবং তাদের অভাব—অভিযোগ জানার লক্ষ্যে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন সুনামগঞ্জ—০১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। এ উপলক্ষে তাঁর নির্বাচনী এলাকার ধর্মপাশায় উপজেলা পরিষদ গণমিলনায়তনে শনিবার (১১ এপ্রিল) বেলা ১১ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত আয়োজিত গণশুনানিতে স্বশরীরে উপস্থিত থেকে তিনি বিভিন্ন শ্রেণী—পেশার নাগরিকদের কথা মনোযোগ সহকারে শোনেন এবং তাৎক্ষণিকভাবে সমাধানের আশ্বাস দেন। এই গণশুনানিতে অংশ নেন শিক্ষক, কৃষক, ব্যবসায়ী, শ্রমিক, শিক্ষার্থীসহ নানা পেশার মানুষ। তারা খোলামেলা পরিবেশে নিজেদের সমস্যা, দাবি ও প্রত্যাশার কথা তুলে ধরেন। অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, সড়ক যোগাযোগ এবং স্থানীয় প্রশাসনের বিভিন্ন অনিয়মসহ নানা বিষয় উঠে আসে আলোচনায়। সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, “জনগণের প্রতিনিধি হিসেবে তাদের কথা শোনা এবং সমস্যা সমাধানে কাজ করা আমার দায়িত্ব। গণশুনানির মাধ্যমে সরাসরি মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হচ্ছে, যা উন্নয়ন কার্যক্রমকে আরও কার্যকর করবে।” তিনি আরও জানান, প্রাপ্ত অভিযোগগুলো যাচাই—বাছাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে নিয়মিতভাবে এমন গণশুনানির আয়োজন অব্যাহত রাখার কথাও জানান তিনি। গণশুনানিতে অংশগ্রহণকারী অনেকেই এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন। তারা মনে করেন, জনপ্রতিনিধির সরাসরি উপস্থিতিতে এমন আয়োজন সাধারণ মানুষের আস্থা বৃদ্ধি করে এবং সমস্যার দ্রুত সমাধানে সহায়ক ভূমিকা রাখে। স্থানীয় বিশ্লেষকরা বলছেন, এ ধরনের উদ্যোগ জনগণ ও জনপ্রতিনিধির মধ্যে দূরত্ব কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করতে এমন উদ্যোগ নিয়মিতভাবে চালু রাখা প্রয়োজন। এমপি কামরুলের এই গণশুনানি কার্যক্রম শুধু একটি উদ্যোগ নয়, বরং জনসম্পৃক্ত শাসন ব্যবস্থার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন, ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জনি রায়, সকল দপ্তরের কর্মকর্তা, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা—কর্মী, সাংবাদিক, সকল স্তরের জনগণ।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর