1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

ধর্মপাশায় কামরুল ইসলাম নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১২৯ দেখা হয়েছে
ধর্মপাশায় কামরুল ইসলাম নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার

ধর্মপাশা প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়নের দৌলতপুর বাজারে মোদি দোকান ব্যবসায়ী কামরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তির মৃত লাশ উদ্ধার করেছে ধর্মপাশা থানা পুলিশ। সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকারম হোসেন তালুকদার বলেন, মোদি দোকান ব্যবসায়ী কামরুল ইসলাম এর বাড়ি দৌলতপুর গ্রামে তার পিতার নাম মৃত আব্দুল আলী, প্রতিদিন রাতে সে দোকানে ঘুমায়। গত রাতেও সে দোকানে ঘুমিয়ে ছিল, বুধবার ফজরের নামাজের পর দৌলতপুর গ্রামের আক্কল আলী তার দোকানে চা খেতে এসে দেখে দোকানের দরজা খোলা, ভিতরে গিয়ে দেখে কামরুল ইসলাম মাটিতে পড়ে আছে, দোকানের মালামাল ছড়িয়ে ছিটিয়ে পরে আছে। তার চিতকার শুনে লোকজন এসে দেখতে পায় কামরুল ইসলামের মৃত দেহ মাটিতে পড়ে আছে। সাথে সাথে বিষয়টি ধর্মপাশা থানায় জানানো হয়েছে। ধারণা করা হচ্ছে তাকে মেরে ফেলা হয়েছে। পোষ্টমডামের রিপোর্ট এলে পরিষ্কার হয়ে যাবে। ধর্মপাশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শহিদ উল্ল্যা বলেন, আমি ঘটনা স্থলে এসছি, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটা সাভাবিক মৃত্যু না। লাশ পোষ্টমডামের জন্য সুনামগঞ্জ পাটানো হয়েছে। রিপোর্ট এলে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর