1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

ধর্মপাশায় ভ্রাম্যমান আদালতে একটি হোটেলে ৫ হাজার টাকা জরিমানা

  • আপডেট সময়ঃ বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৯৫ দেখা হয়েছে
ধর্মপাশায় ভ্রাম্যমান আদালতে একটি হোটেলে ৫ হাজার টাকা জরিমানা
ধর্মপাশায় ভ্রাম্যমান আদালতে একটি হোটেলে ৫ হাজার টাকা জরিমানা

ধর্মপাশা প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশার সদরের বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে বাসি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, অপরিচ্ছন্নতা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে একটি হোটেলে ৫০০০/ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকালে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ। অভিযানে ধর্মপাশা বাজারের আদি সুরেশ্বরী হোটেল এন্ড রেস্টুরেন্ট-এ বাসি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, অপরিচ্ছন্নতা এবং দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর