ধর্মপাশা ( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ২০ একরের উর্দে ৫ টি জলমহাল খাস কালেকশনে ইজারা না দেওয়ার জন্য হাই কোর্টের মাধ্যমে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। জলমহাল গোলো হলোঃ কাউনাই নদীর অংশ, চুনাই নদীর অংশ ( বদ্ধ) প্রকাশিত কালাপানি বিল,রীট পিটিশন নং -১৫৯৪১, ফেরার গাং,ফেরার বিল গ্রুপ,রীট পিটিশন নং -১৫৯৩৮, কুকড়াইন বিল, রীট পিটিশন নং -১৫৯৪০, রইছ বিল,রীট পিটিশন নং -১৫৯৩৯, আতলা বিল, রীট পিটিশন নং -১৬০৯১, এই জলমহাল গোলো গত ৭/১০/২০২৫ ইং স্থগিতাদেশ দিয়েছে হাই কোর্ট। স্থানীয় ও উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, উপরের উল্লেখিত জলমহাল গোলো গত ০৭/১০/২০২৫ ইং তারিখে খাস কালেকশনে ৩০ শে চৈত্র ১৪৩২ বাংলা সনের জন্য দরপত্র আহ্বান করে। পরে প্রতিটি জলমহালের দাম কম টাকা হাওয়ায় প্রশাসন আগামী ১৪/১০/২০২৫ ইং পূনরায় ৩০ শে চৈত্র ১৪৩২ বাংলা সনের জন্য পূনরায় বিঞ্জাপন দেয়। সলফ মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি মোঃ মোতাহিক মিয়া বলেন, রইছ বিল বৌলাইর খাল জলমহালটি আমরা উন্নয়ন স্কিমে ৬ বছরের জন্য এনেছি, একটি স্বাৎর্থনেশি মহলকে দেওয়ার জন্য আমার ইজারা কৃত বিল খাস কালেকশনের বিঞ্জাপন দেয় প্রশাসন । আমি এর বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছি, হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছে। ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জনি রায় বলেন, হোয়াইট সাপে আনঅফিশিয়াল হাই কোটের স্থগিতাদেশ পাটিয়েছে, আমি এখনো হাই কোর্টের স্থগিতাদেশের অফিসিয়াল সার্টিফাই কপি পাইনি। যখন পাবো তখন পরবর্তী আইন গত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply