স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণা জেলার নব যোগদানকৃত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান ব্যক্তিগতভাবে সরকারি শিশু পরিবার (বালক) নেত্রকোণা এর ছেলেদের জন্য ৫ সেপ্টেম্বর দুপুরের উন্নত মানের খাবারের আয়োজন করেন। জেলা প্রশাসক স্ব—পরিবারে উপস্থিত হয়ে বাচ্চাদের নিয়ে দুপুরের খাবার খান। এর আগে জেলা প্রশাসক শিশু পরিবারের মসজিদে ছেলেদের সাথে জুম্মার নামায আদায় করেন। সুন্দর এই আয়োজনে সরকারি শিশু পরিবার (বালক) ছেলেরা অত্যন্ত খুশি। দীর্ঘ সময় জেলা প্রশাসক মহোদয় শিশুদের সাথে সময় কাটান, ছোট ছোট এতিম শিশুদের মাথায় হাত বুলিয়ে দেন। শিশু পরিবারের সার্বিক খোঁজ খবর নেন এবং শিশু পরিবারের অগ্রগতিতে সব ধরনের সহযোগিতার কথা বলেন। সরকারি শিশু পরিবার নেত্রকোণা এর শিশুদের পক্ষ থেকে শিশু বান্ধব মানবিক জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা এবং দোয়া। এই আয়োজনে আরো উপস্থিত ছিলেন উপ—পরিচালক, স্থানীয় সরকার বিভাগ নেত্রকোণা আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুখময় সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুন মুন জাহান লিজা, উপজেলা নির্বাহী অফিসার, নেত্রকোণা সদর আসমা বিনতে রফিক।
Leave a Reply