কলমাকান্দা প্রতিনিধিঃ নেত্রকোণার কলমাকান্দা বাজারের দীর্ঘদিনের যানজট নিরসন, নিরাপদ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা এবং বাজারের সার্বিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে| সংশ্লিষ্টদের মতে, প্রস্তাবিত বাইপাস সড়ক বাস্তবায়িত হলে এটি কলমাকান্দার অর্থনৈতিক উন্নয়নে ‘গেম চেঞ্জার’ হিসেবে ভূমিকা রাখতে পারে| মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোণা-১ (কলমাকান্দা- দুর্গাপুর ) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল|
প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার বলেন, “রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু কলমাকান্দার উন্নয়নের প্রশ্নে কোনো বিভেদ থাকার সুযোগ নেই| দল-মত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে| আমরা এমন একটি উন্নত কলমাকান্দা গড়ে যেতে চাই, যা ভবিষ্যৎ প্রজন্ম গর্বের সঙ্গে স্মরণ করবে|” তিনি বলেন, কলমাকান্দা বাজারকে কেন্দ্র করে পরিকল্পিত বাইপাস সড়ক ও মহাসড়ক নির্মাণ করা গেলে এলাকার যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে| বাজারের ওপর যানবাহনের চাপ কমবে, ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে, কৃষিপণ্য পরিবহন সহজ হবে এবং জমির মূল্য বৃদ্ধি পাবে| এর ফলে স্থানীয় অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে|
ডেপুটি স্পিকার আরও বলেন, “কলমাকান্দাকে একটি আধুনিক ও পরিকল্পিত জনপদ হিসেবে গড়ে তোলার ¯^প্ন নিয়ে কাজ করছি| ভবিষ্যতে পৌরসভা প্রতিষ্ঠা করা গেলে ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা এবং অন্যান্য নাগরিক সুবিধা আরও কার্যকরভাবে নিশ্চিত করা সম্ভব হবে|” যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে শিক্ষা ও ক্রীড়ার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “আমরা একটি মাদকমুক্ত, শিক্ষাবান্ধব ও মানবিক কলমাকান্দা গড়ে তুলতে চাই| এজন্য স্পোর্টস স্টেডিয়াম, প্রশিক্ষণ কেন্দ্র এবং একটি টেকনিক্যাল বা ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে| এসব প্রকল্প বাস্তবায়িত হলে নতুন প্রজন্মের জন্য কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের সুযোগ সৃষ্টি হবে|” উন্নয়ন প্রকল্পের মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকৌশলীদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, “জনগণের টাকায় নির্মিত প্রতিটি প্রকল্পের গুণগত মান নিশ্চিত করতে হবে| নির্মাণ কাজে কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের উপকরণ ব্যবহার করা হলে তা বরদাশত করা হবে না|”
সভায় উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিদের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, কলমাকান্দার উন্নয়ন কোনো ব্যক্তি বা দলের একার পক্ষে সম্ভব নয়| এ জন্য সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন| নেত্রকোণার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদ আলনূর সালেহীন ও কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম যৌথভাবে সঞ্চালনা করেন| এসময় নেত্রকোণা জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, কলমাকান্দা উপজেলা বিএনপির সভাপতি খায়ের, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসেম, উপজেলা এনসিপির সমš^য়ক আহমেদ শফি, বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী প্রতিনিধি, ইমাম, পুরোহিত, ফাদার এবং সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন| মতবিনিময় সভা শেষে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল প্রস্তাবিত বাইপাস সড়কের সম্ভাব্য এলাকা ও কলমাকান্দা বাজার সরেজমিনে পরিদর্শন করেন| স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত প্রকল্প বাস্তবায়ন হলে যানজট নিরসনের পাশাপাশি কলমাকান্দার অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নের নতুন দ্বার উন্মোচিত হবে|
Leave a Reply