স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণায় জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে আকস্মিক পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। সোমবার (১৭ আগস্ট) তিনি এসব প্রতিষ্ঠান পরিদর্শন করে সার্বিক কার্যক্রম, সেবার মান, পরিবেশ ও ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক সরকারি শিশু পরিবার, কুমড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, নেত্রকোণা সদর উপজেলার রৌহা ইউনিয়ন ভূমি অফিস এবং বিসিআইসি বাফার গোডাউন পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দৈনন্দিন কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন এবং জনসাধারণকে দেওয়া সেবার মান, প্রতিষ্ঠানের পরিবেশ ও ব্যবস্থাপনা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। আকস্মিক পরিদর্শনের মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সেবার মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদুজ্জামান। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনসেবামূলক সরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ এবং সেবার মান নিশ্চিত করতে এ ধরনের আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে।
Leave a Reply