ফারুক আহমেদ ফকিরঃ পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী কুস্তি খেলা ফিরিয়ে আনার লক্ষ্যে নেত্রকোণা সদর মদনপুর অনুষ্ঠিত হয়েছে কুস্তি খেলা। মঙ্গরবার (১৪ এপ্রিল) মদনপুর গ্রামে দীর্ঘদিন পর কুস্তিখেলার আয়োজন করা হয়। দীর্ঘদিন পর গ্রাম বাংলার মানুষের প্রিয় খেলার খবর পেয়ে আশপাশ ও জেলার বেশ কয়েকটি ইউনিয়নের মানুষ ছুটে আসেন খেলা দেখতে। মদনপুর ইউনিয়নের যুব সমাজ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সহযোগীতায় এই আয়োজন করা হয়। গত কয়েকদিন ধরে জেলা সদরসহ বেশ কিছু ইউনিয়নে তারা মাইকিংও করেন। ফলে দুপুর থেকে বিভিন্ন এলাকা থেকে আসতে শুরু করেন দর্শনার্থীরা। হারিয়ে যাওয়া কুস্তি খেলাকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা এবং মাদকমুক্ত সুস্থ একটা প্রজন্ম গড়ে তুলতে আবারও গ্রামে শুরু করেছেন এমন খেলার। এই খেলায় যেমন শক্তি সাহস লাগে তেমনি বুদ্ধিরও প্রয়োজন হয়। তাই নতুন প্রজন্মকে সুস্থ রাখার জন্য ইউনিয়ন পর্যায়ে এ খেলার আয়োজন করার তাগিদ দিচ্ছেন আগত দর্শকরা। মজিদ মিয়া নামে এক কুস্তিগীর বলেন, এখন তো কুস্তি খেলা হয় না বললেই চলে। অনেকদিন পর এখানে কুস্তি খেলা দেখে খুব আনন্দ লাগছে। এই খেলাটা যেন প্রতি বছর মদনপুরবাসী আয়োজন করেন এই কামনা করি।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পোল্যান্ড সদস্য সচিব কামরুল হাসান বিপ্লব, মদনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম ফারাস, সুমন, হাবিব্ব, শামীম, দীলিপ, সোহেল, পারভেজ সহ আরোও অনেকেই।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পোল্যান্ড সদস্য সচিব ও নেত্রকোণা সদর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী কামরুল হাসান বিপ্লব বলেন, আমরা মূলত আমাদের ঐতিহ্যবাহী কুস্তি খেলার আয়োজন করেছি। এটা অনেকদিন যাবৎ আমাদের এখানে উদযাপন করা হয় না। আমরা অনেকদিন পর এটি উদযাপন করছি। আমাদের বর্তমান সময়ের যুব সমাজ যারা আছে, তারা বিভিন্ন নেশায় আসক্ত হয়ে যাচ্ছে। তাদের যদি খেলার প্রতি আকর্ষণ থাকে তাহলে তারা নেশা থেকে সরে আসবে বলে আমরা মনে করি। এই খেলাটা যদি আরও আয়োজন করা হয় তাহলে ঐতিহ্যবাহী খেলা নিয়ে ব্যস্ত থাকলে সুস্থ থাকবে এবং নেশা থেকে দূরে থাকবে এজন্য আমরা মদনপুর ইউনিয়নের লোকজন এ কুস্তি খেলার আয়োজন করেছে। ভবিষ্যতেও এই কুস্তি খেলা চলমান থাকবে বলে তিনি জানান।

Leave a Reply