1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:২১ অপরাহ্ন

মধ্যনগরে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গণসমাবেশ অনুষ্ঠিত কৃষক শ্রমিক ও সংখ্যা লঘুদের অধিকার একমাত্র ইসলামি শাসন ব্যবস্থা নিশ্চিত করতে পারে- মুফতি সৈয়দ ফয়জুল করীম

  • আপডেট সময়ঃ বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১০৪ দেখা হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে শায়েখে পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেন, কৃষক শ্রমিক ও সংখ্যা লঘুদের অধিকার একমাত্র ইসলামি শাসন ব্যবস্থা নিশ্চিত করতে পারে। সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদরে ১৩ই আগস্ট বিকেল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, মধ্যনগর উপজেলা শাখার উদ্যোগে একটি বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জুলাই আগস্ট বিপ্লবের অন্যতম নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম পীর সাহেব আরো বলেন- প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, আওয়ামী ফ্যাসিবাদের রাজনীতি নিষিদ্ধ সারাদেশে খুন, লুটপাট ও চাঁদাবাজি বন্ধ করে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি এবং দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে জনমত গঠনের আহ্বান জানান। সমাবেশে মধ্যনগর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে ও উপজেলা ইসলামি ছাত্র আন্দোলনের সভাপতি মামুন হোসেনের সঞ্চালনায় পবিত্র কোরআন তিলাওয়াত করেন হাফেজ জুনাইদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বিভাগীয়) হাফিজ মাও. মাহমুদুল হাসান এল.এল.বি, মুফতি শহীদুল ইসলাম পলাশী, কেন্দ্রীয় শূরা সদস্য ও সভাপতি, সুনামগঞ্জ জেলা শাখা, এবং হাফিজ মাও. মুফতী ফখর উদ্দিন, পীর সাহেব চরমোনাই মনোনীত এমপি প্রার্থী সুনামগঞ্জ-১ আসন। সমাবেশে বক্তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি এবং ইসলামী আনুগত্যের প্রতি দায়বদ্ধ থাকার পাশাপাশি সকল ষড়যন্ত্র প্রতিহত করার জন্য জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর