1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

মধ্যনগরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন

  • আপডেট সময়ঃ শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৬৪ দেখা হয়েছে
manobbondon syhelet

এম এম এ রেজা পহেলঃ ধর্মপাশা ও মধ্যনগর সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলায় কেন্দ্রীয় মানববন্ধনের কর্মসূচির অংশ হিসাবে শনিবার মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের ব্যানারে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কে নির্মমভাবে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের ছুঁড়ির আঘাতে হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আওয়াল মিসবাহ সভাপতিত্বে পরিচালনা করেন সাধারণ সম্পাদক আল আমিন তালুকদার। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন নচিকেতা ইসলামের উপদেষ্টা মোঃ ইউনুস মিয়া, উপদেষ্টা রমা পদ চক্রবর্তী, প্রভাষক জসিম উদ্দিন মোল্লা, সিনিয়র শিক্ষক মাখন চন্দ্র মহানায়ক, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস, হেফাজতে ইসলামের নেতা কামাল, জমিয়তে উলামায়ে ইসলামের নেতা ফয়সাল আহমদ জিহাদী, প্রেসক্লাবের সিনিয়র সহ—সভাপতি মোহাম্মদ কাদের, যুগ্ন সাধারণ সম্পাদক সুরঞ্জন তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম শফিক, অবসরপ্রাপ্ত সার্জেন্ট, কোষাধক্ষ্য মোঃ মোসাব্বির, সাংবাদিক ডাক্তার সাইদুর রহমান জিয়া, বক্তারা বলেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার সাথে জড়িত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে এবং জাতির বিবেক সাংবাদিকদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। সরকারের সাংবাদিকদের জান মালের সুরক্ষা নিশ্চিত করতে হবে। যে কোন অন্যায়ের বিরুদ্ধে নিউজ করা সাংবাদিকদের নৈতিক দায়িত্ব। পেশাগত দায়িত্ব পালন করতে আমরা সকলেই এক আছি এবং এক থাকবো। সাংবাদিক তুহিনের হত্যাকারীদের আইনের আওতায় এনে প্রকাশে ফাঁসির দাবি জানায় বক্তারা।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর