1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে পরিত্যক্ত দেশীয় অস্ত্র উদ্ধার

  • আপডেট সময়ঃ রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৭৯ দেখা হয়েছে
মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে পরিত্যক্ত দেশীয় অস্ত্র উদ্ধার
মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে পরিত্যক্ত দেশীয় অস্ত্র উদ্ধার

ধর্মপাশা প্রতিনিধিঃ সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলায় সেনাবাহিনীর বিশেষ টহল অভিযানে বিপুল পরিমাণ পরিত্যক্ত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল আনুমানিক ৬টা থেকে ১০:৩০ মিনিট পর্যন্ত মধ্যনগর আর্মি ক্যা¤প হতে বিএ—১০৭০১ ক্যাপ্টেন শাকিল মাহমুদ ও ১২ ইঞ্জিনিয়ারিং এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল মধ্যনগর উপজেলার চামড়দানি ইউনিয়নের আমজোড়া গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় আমজোড়া গ্রামের মোঃ উজ্জল মিয়ার বাড়ি থেকে এসব পরিত্যক্ত অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে— ১টি তলোয়ার, ৪টি দেশীয় রামদা, ৩টি দেশীয় কুড়াল, ৪টি দেশীয় দা—বটি, ৫টি বড় ছুরি, ৪টি ছোট চাকু, ১৭টি টেডা, ৫টি ফলার, ১১টি ঢাল, ৩৫টি বর্ষা, ১টি চায়না চাকু এবং ১টি বল্লম। সেনাবাহিনী সূত্রে জানা যায়, অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হচ্ছে বলে জানানো হয়েছে। স্থানীয় এলাকাবাসী সেনাবাহিনীর এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে নিরাপত্তা জোরদারের দাবি জানান।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর