1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

মধ্যনগর জনসভায়  ৩১ দফা বাস্তবায়নে কাজ করতে হবে– আব্দুল মোতালেব খাঁন

  • আপডেট সময়ঃ শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১০৬ দেখা হয়েছে
সুনামগঞ্জ
সুনামগঞ্জ
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের নবগঠিত  মধ্যনগর উপজেলার ৪টি ইউনিয়নে দলীয় নেতাকর্মীদের নিয়ে রাষ্ট্রকাঠামো মেরামত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসভা অনুষ্টিত হয়। বৃহস্পতিবার (১৪ আগষ্ট) বিকেলে উপজেলার শহীদ মিনার প্রাঙ্গণে মধ্যনগর বিএনপির উদ্যোগে উক্ত জনসভা অনুষ্ঠিত হয়। জননেতা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে দলীয় প্রচারপত্র ও লিফলেট বিতরন করেন সুনামগঞ্জ ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী  জননেতা আব্দুল মোতালেব খাঁন। 
জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক আবে হায়াত। উপজেলা আহবায়ক কমিটির ১ম যুগ্ন আহবায়ক আব্দুল কাইয়ুম মজনু ও সদস্য কামাল হোসেন এর যৌথ সঞ্চালনায়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ধর্মপাশা উপজেলার সাবেক চেয়ারম্যান, ধর্মপাশা উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি, সুনামগঞ্জ জেলা বিএনপির বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য, বারবার কারা নির্যাতিত জননেতা আব্দুল মোতালেব খাঁন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, মধ্যনগর উপজেলার আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক আবুল বাশার, যুগ্ন আহবায়ক মো: মোশাহিদ তালুকদার, সাবেক জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মামুন ওর রশীদ শান্তু, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন স্বপন, উপজেলা বিএনপির সদস্য মাহবুবুর আলম হাদিস, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ, জেলা পরিষদের সদস্য চন্দ খাঁন, সাবেক যুবদল নেতা আরাফাত রহমান খান তানভীর, চামারদামী ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন। মধ্যনগর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক রায়হান উদ্দিন, সাজিবুর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রুকন উদ্দিন, শ্রমিক দলের সভাপতি আব্দুল জলিল, ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিনু, যুগ্ন আহবায়ক শেখ ফরিদ, ধর্মপাশা সুখাইর রাজাপুর উত্তর ইউনিয়ন বিএনপির সদস্য মো: বাচ্ছু মিয়া প্রধান সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মনোনয়ন প্রত্যাশী আব্দুল মোতালেব খাঁন বলেন, তারেক রহমানে  নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নে কাজ করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ ভাবে কাজ করি। হাওরকে বাঁদ দিয়ে উন্নয়ন করা সম্ভব নয়, তাই হাওরকে রক্ষা করতে হবে, কৃষককে রক্ষা করতে হবে, কৃ্ষক বাঁচলে দেশ বাঁচবে, দেশ বাঁচলে মানুষ বাঁচবে। তিনি আরও বলেন, সন্ত্রাস চাঁদবাজ, লুটতরাজের হাতে থেকে এদেশকে রক্ষা করতে হবে। আসুন সবাই মিলে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ ভাবে কাজ করি।  

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর