সুনামগঞ্জ প্রতিনিধিঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ আসনের ধর্মপাশা, জামালগঞ্জ, তাহিরপুর ও মধ্যনগর সহ ৪টি উপজেলায় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল থেকে উঠে আসা তরুণ ও স্বচ্ছ রাজনীতিবিদ কেন্দ্রী যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জননেতা মাহবুবুর রহমান। হাটিহাটি পাপাকরে গড়ে তুলেছেন বিশাল জনগোষ্টি। তিনি যদিও যুবদলের কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক তার নেতৃত্বে সুনামগঞ্জ-১ আসনের বিএনপিকে একটি শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলেছেন। তৃণমূলে সাধারণ মানুষের ভালবাসার আরেক নাম মাহবুবুর রহমান সরকার। ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলা নিয়ে গঠিত২২৪-সুনামগঞ্জ-১ আসন। তৃণমুল মনে করেন মাহবুবুর রহমান একজন সৎ, দক্ষ ও পরিশ্রমি কর্মীবান্ধব নেতা। ক্লীন ইমেজ প্রার্থী, তৃণ মূল বিএনপির পছন্দের ধানের শীষ মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমান। যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও সাবেক সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক, কেন্দ্রীয় ছাত্রদল নেতা এবং একজন পরীক্ষিত ছাত্রনেতা হিসেবে দলীয় মহলে সুপরিচিত।
দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচন করার প্রত্যাশা ব্যক্ত করে মাহবুবুর রহমান সরকার বলেন, আমি জনগণের ভালবাসা চাই, জনগণ আমাকে ভালবাসে, আমিও জনগণকে ভালবাসী, যত দিন বেঁচে আছি, জনগণের সাথে থাকব, সাথে আছি ইনশাআল্লাহ। “সারাদেশের মানুষ এখন একটি নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায়। সেই লক্ষে তৃণমূলকে সুসংগঠিত করে গড়ে তুলেছি। ৩১ দফা বাস্তবায়নের লক্ষে কাজ করে যাচ্ছি। তৃণমুল বিএনপিকে ভালবাসী, তৃণমূল আমাকে ভালবাসে। সেই ভালবাসা ধরে রাখতে চাই, জনগণের সেবক হিসেবে। ধর্মপাশা সদর ইউনিয়ন যুবদলের সভাপতি- ওমর ফারুক রুবেল, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব- সারোয়ার হোসেন, ধর্মপাশা সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির ১ম সদস্য – আব্দুল সালাম শিকদার, যুবদলের যুগ্ন আহবায়ক হাফিজুর রহমান বলেন, তৃণমুলের একনাম মাহবুবুর রহমান। যিনি ১৭ বছর বিএনপির নেতাকর্মীদের খোজ খবর নিয়েছেন, প্রতিটি ওয়ার্ড পর্যন্ত খোজ খবর রাখেন, আমরা তৃণমূলে কাজ করি, তৃণমূল বিএনপি মাহবুবু রহমানকে পচন্দ করেন, ধানের শীষ প্রার্থীর মনোনয়ন পেলেই তৃণমূল বিএনপি মাহবুবুর রহমানকে বিজয়ী করবে ইনশাআল্লাহ।
Leave a Reply