1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন

কেন্দুয়ায় মোবাইল কোর্ট অভিযানে বাঁধ অপসারণ ও জব্দকৃত জাল পুড়িয়ে ছাই

  • আপডেট সময়ঃ শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬১ দেখা হয়েছে
কেন্দুয়ায় মোবাইল কোর্ট অভিযানে বাঁধ অপসারণ ও জব্দকৃত জাল পুড়িয়ে ছাই
কেন্দুয়ায় মোবাইল কোর্ট অভিযানে বাঁধ অপসারণ ও জব্দকৃত জাল পুড়িয়ে ছাই

কেন্দুয়া প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়া’য় মুক্ত জলাশয়ে অবৈধভাবে বাঁশ, মশারী জাল, চায়না দুয়ারী জাল ও অন্যান্য সামগ্রী দিয়ে নির্মিত অস্থায়ী বাঁধ অপসারণে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বলাইশিমুল ইউনিয়নের বেজগাঁও এলাকার ৬নং ওয়ার্ডে পাটেশ্বরী নদীর একাধিক স্থানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাঈম উল ইসলাম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা খাদিজা খাতুন, কেন্দুয়া থানা পুলিশ, স্থানীয় লোকজন ও সাংবাদিকবৃন্দ। সবার উপস্থিতিতে ৩টি বাঁধ অপসারণ ও জব্দকৃত মশারী জাল ৭০০ মিটার (আনুমানিক মূল্য ১ লাখ টাকা), চায়না দুয়ারী জাল ১২০০ মিটার (আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা) পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে দেয়ার পাশাপাশি সতর্ক করা হয়। এমন অভিযানকে স্থানীয়দের অনেকেই সাধুবাদ জানিয়েছেন। তারা জানান, জলাশয়গুলো সবার জন্য উন্মুক্ত থাকা জরুরি। এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা খাদিজা খাতুন বলেন, আমরা অবৈধ অস্থায়ী বাঁধ অপসারণ ও মাছ ধরার জাল পুড়িয়েছি। যা মাছের স্বাভাবিক প্রজনন ও উৎপাদন ব্যাহত করে। তাই এমন অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর