নিজস্ব প্রতিনিধিঃ নেত্রকোণার বারহাট্টায় মাদক ও জুয়া নির্মূলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে চিরাম ইউনিয়ন পরিষদের সামনে স্থানীয় জনসাধারণের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন চিরাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস তালুকদার নয়ন, সাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়া, বারহাট্টা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি বাবুল মাস্টার, আসমা ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান, ইস্তিয়াক হোসেন রাসেল, শিক্ষক বিজয় সরকার, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মৌলা মিয়া ও আমির হোসেন। এ ছাড়া স্কুল—কলেজের শিক্ষার্থীরাও কর্মসূচিতে অংশ নেন। বক্তারা অভিযোগ করে বলেন, এলাকার মাদক ব্যবসায়ী মানিক মিয়া, বিএনপি নেতা মোস্তফা কামাল ও মুরাদ আহমদ, ছাত্রলীগ নেতা রাসেল আহমেদ, রতন মিয়া এবং ছোটন আহমেদ দীর্ঘদিন ধরে মাদক ও জুয়ার সঙ্গে জড়িত। তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হলে এলাকাজুড়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হবে। বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, মাদক ও জুয়া বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং দোষীদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করতে হবে।
Leave a Reply