স্টাফ রিপোর্টারঃ আব্দুল মজিদ ফাউন্ডেশন, কুরপাড়, মাস্টার বাড়ি, নেত্রকোণা সদর, নেত্রকোণা ২৬ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ তারিখে উদ্বোধন হয়। এতিম, এতিম হেফজ শিক্ষার্থী অসহায়দের সাহায্য করাই এই ফাউন্ডেশনের মূল উদ্দেশ্যে। মরহুম আব্দুল মজিদ সাহেবের ৮ পুত্র ও ২ মেয়ে এবং তাঁদের সন্তান-সন্ততিদের অর্থায়নে ফাউন্ডেশনের সকল কার্যক্রম পরিচালিত হবে। গত ২৬ ডিসেম্বর এতিমখানায় ২০ হাজার টাকা সহ সর্বমোট ৩৫ হাজার টাকা দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়। উপদেষ্টা আবুল হাসেম, সভাপতি মাওলানা মঞ্জুরুল হক সাহেব এবং সম্পাদক মনসুর আহম্মেদ সহ মরহুম আব্দুল মজিদ সাহেবের পুত্র ও কন্যা সহ অনেক নাতী নাতনী উপস্থিত ছিলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন অত্র ফাউন্ডেশনের সহ-সভাপতি মোঃ আবুল মনসুর ও সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, দক্ষিণ কুরপাড় মসজিদের খতিব মোঃ সাইফুল ইসলাম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply