1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

নেত্রকোণায় ৯ম পে স্কেলের গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

  • আপডেট সময়ঃ শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৮৪ দেখা হয়েছে
নেত্রকোণায় ৯ম পে স্কেলের গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
নেত্রকোণায় ৯ম পে স্কেলের গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

দেলোয়ার হোসেন মাসুদঃ বাংলাদেশ সরকারী কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে ৯ম পে স্কেলের গেজেট দ্রুত প্রকাশের দাবিতে নেত্রকোণায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। কর্মসূচিতে বাংলাদেশ সরকারী কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ, নেত্রকোণা জেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীরা অংশ নেন। সমাবেশে বক্তব্য রাখেন জেলা শাখার প্রধান সমন্বয়ক মোঃ রফিকুল ইসলাম, সদস্য সচিব মোঃ শাহনূর কবীর খোকন, অর্থ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, রাসেল হায়দার, আলআমিন, নাসরিন সুলতানা, সারোয়ার হোসেন খান, আমিনুর রহমান খান, নূরেছা বেগম, নাদিয়া, আনোয়ার হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। অবিলম্বে ৯ম পে স্কেলের গেজেট প্রকাশ না হলে কর্মচারীদের মধ্যে অসন্তোষ আরও বাড়বে। তারা দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, দাবি মানা না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। কর্মসূচি চলাকালে কর্মচারীরা ৯ম পে স্কেলের গেজেট প্রকাশের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর