1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন

উপাচার্যের নামে অপপ্রচারের প্রতিবাদে নেত্রকোণা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিন্দা

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১ দেখা হয়েছে
উপাচার্যের নামে অপপ্রচারের প্রতিবাদে নেত্রকোণা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিন্দা
উপাচার্যের নামে অপপ্রচারের প্রতিবাদে নেত্রকোণা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিন্দা

স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম-এর নাম জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ‘ফটো-কার্ড’-এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহাম্মদ হারুন-অর-রশিদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি জনৈক সাবেক ছাত্রলীগ নেতার মাধ্যমে প্রচারিত ওই ফটো-কার্ডটিতে উপাচার্যের নাম ও বিগত আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক ব্যবহার করে কিছু তথ্য প্রচার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, ওই ফটো-কার্ডের বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত। বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, উপাচার্যের সম্মানহানি এবং বিশ্ববিদ্যালয়কে রাজনৈতিক বিতর্কে জড়ানোর লক্ষ্যেই এই হীন কর্মকাণ্ড পরিচালিত হয়েছে। এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কঠোর অবস্থান নিয়েছে এবং ইতোমধ্যে আইনি ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিটি বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে সদয় অবগতির জন্য পাঠানো হয়েছে। একইসাথে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলকে বিষয়টি দাপ্তরিক ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর