1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

চল্লিশা ইউনিয়নে ধানের শীষের প্রচারণায় অধ্যাপক ডা. মোঃ আনোয়ারুল হক

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫০ দেখা হয়েছে
চল্লিশা ইউনিয়নে ধানের শীষের প্রচারণায় অধ্যাপক ডা. মোঃ আনোয়ারুল হক
চল্লিশা ইউনিয়নে ধানের শীষের প্রচারণায় অধ্যাপক ডা. মোঃ আনোয়ারুল হক

স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণা সদর চল্লিশা ইউনিয়ন, লাইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধানের শীষের মার্কা নির্বাচনী প্রচারণায় পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার পথসভায় ধানের শীষ প্রতীকের জন্য ভোট চেয়ে বক্তব্য রাখেন নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. মোঃ আনোয়ারুল হক। এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল বারী ড্যানি, জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট মাহফুজুল হক, এস এম মনিরুজ্জামান দুদু, জেলা কৃষক দলের সভাপতি মোঃ সালাহ্উদ্দিন খান মিল্কী, জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীম সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও পথসভায় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) নির্বাচনী এলাকায় নেত্রকোণা সদরের এলাকা জুড়ে বইছে নির্বাচনী হাওয়া। নেত্রকোণা সদরের জনগণের মতামতে এ আসনে এগিয়ে আছেন বিএনপির মনোনীত প্রার্থী ডাঃ মো. আনোয়ারুল হক। বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক জানান, আমি মনোনয়ন পাওয়ার আগে থেকেই আমার নির্বাচনী এলাকায় সক্রিয়। আমার নির্বাচনী এলাকায় আমি শুধু রাজনীতিবিদ হিসেবে নয়, পাশাপাশি একজন চিকিৎসক হিসেবেও মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকবো। দলের দুঃসময়ে জেলা আহ্বায়কের দায়িত্বে থেকে আমি স্বৈরাচার বিরোধী প্রতিটি আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছি। আমার নির্বাচনী এলাকা নেত্রকোণা সদরের পাশাপাশি এলাকার সকল নেতাকর্মীরা আমার পক্ষে নিয়মিত মিছিল সমাবেশ করে যাচ্ছেন। জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক বলেন, ‘আমি জনগণের জন্য রাজনীতি করি। তাই জনকল্যাণমূলক কাজ করার চেষ্টা করছি। এছাড়াও এলাকার রাজনৈতিক পরিবেশ সুন্দর রাখার ব্যাপারেও আমি সব সময় সজাগ আছি। আশা করি ভোটাররা এসব বিষয় নিশ্চয়ই বিবেচনা করবেন এবং আমাকে বিপুল ভোটে বিজয়ী করবেন।’ চল্লিশা ইউনিয়নের দলীয় নেতাকর্মীরা বলেন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মো. আনোয়ারুল হকের ক্লীন ইমেজ রয়েছে। তিনি বিগত ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে দলের আহত নেতাকর্মীদের পাশে থেকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ মো. আনোয়ারুল হক আমাদের সাথে ঘন ঘন গণসংযোগ করছেন এবং আমাদের এলাকার গরীব দুঃখী জনগণের বিপদে পাশে দাঁড়াচ্ছেন এবং জনগণের সেবক হিসাবে বিভিন্ন এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প করে চিকিৎসা সেবা দিচ্ছেন। আমরাও মাঠ পর্যায়ে সক্রিয় রয়েছি। নেত্রকোণা সাধারণ ভোটারদের সাথে কথা বললে তারা জানান, আমাদের এলাকার রাস্তা ঘাটসহ অন্যান্য ক্ষেত্রেও কোন উন্নয়ন হয় নাই। যিনিই এমপি হয়েছেন, তিনি শুধু তার দলের নেতাদের পেট ভরিয়েছেন। জনগণের সুযোগ সুবিধার কথা কখনোই চিন্তা করেন নাই। তারা বলেন, আমরা এখন ভোট দেওয়ার অধিকার ফিরে পেয়েছি। নেত্রকোণা চল্লিশা ইউনিয়নের মানুষ এখন অনেক সচেতন, তাই এ এলাকার জনগণ এখন আর কোনো চাঁদাবাজ কোন সন্ত্রাসী নেতার নেতৃত্ব চায় না। তাই আমরা আসন্ন সংসদ নির্বাচনে যোগ্য, পরোপকারী এবং নিঃস্বার্থ ব্যক্তি হিসাবে আমাদের প্রিয় ব্যাক্তিত্ব আনোয়ারুল হক সাহেবকে ভোট দিয়ে নির্বাচিত করব।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর