স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, নেত্রকোণ জেলা ইউনিট কমান্ডের সাবেক ডেপুটি ইউনিট কমান্ডার, নেত্রকোণা সদর ৪নং বাংলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ২৬ জুলাই/৭১ নাজিরপুর ভয়াবহ যুদ্ধের অকুতভয় যোদ্ধা, বাংলাদেশ আওয়ামী লীগের নেত্রকোণা জেলা কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম বৃহস্পতিবার ৫ ফেব্ররুয়ারি ভোর ৫ টায় ঢাকা মীরপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”। বৃহস্পতিবার আছর বাদ নেত্রকোণা চন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদার পর জানাজা অনুষ্ঠিত হয়। হাজারো এলাকাবাসীসহ জেলা ইউনিটের আহ্বায়ক, সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দীন খান, সদস্য সচিব আব্দুল মান্নান তালুকদার, জেলা ইউনিট কমান্ডের সাবেক সিনিয়র ডেপুটি ইউনিট কমান্ডার, এখলাছ আহাম্মদ কোরেইশী, সাবেক সদর উপজেলার কমান্ডার ও ২৬শে জলাইয়ের সহযোদ্ধা, আইয়ুব আলী, ডেপুটি কমান্ডার সাজ্জাদুর রহমান সহ দুই শতাধিক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।
Leave a Reply