স্টাফ রিপোর্টারঃ প্রিয় সহকর্মী ও শুভানুধ্যায়ী বন্ধুগণ, আপনারা অবগত আছেন যে, স্বাবলম্বী উন্নয়ন সমিতি’র প্রতিষ্ঠাতা ও কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক, সাবেক নির্বাহী পরিচালক- বেগম রোকেয়া (মোস্তরা) গত ৩০ জানুয়ারি ২০২৬ তারিখে সুইডেনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। প্রিয় আপার প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। বেগম রোকেয়া (মোস্তরা)’র মরদেহ সুইডেন থেকে আগামী ৭ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার সন্ধ্যায় বাংলাদেশে এসে পৌঁছাবে। সেদিন রাতেই মরদেহ নেত্রকোণায় আনা হবে। মরহুমার শেষ বিদায়ের কর্মসূচি নিচে উল্লেখ করা হলো: কর্মসূচি: ৮ ফেব্রুয়ারি ২০২৬ (রবিবার) সকাল ৭-৭:৪৫ মিনিটে স্বাবলম্বী প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন। সকাল ৮-৮:৩০: কেন্দ্রীয় শহীদ মিনারে সামাজিক, সাংস্কৃতিক, নাগরিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন। সকাল ৯ ঘটিকায় নেত্রকোণা চন্দ্রনাথ স্কুল মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। আমাদের প্রিয় আপাকে শেষ শ্রদ্ধা জানাতে এবং বেগম রোকেয়া (মোস্তরা) আপা’র জন্য দোয়ায় অংশগ্রহণে সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানালেন স্বাবলম্বী উন্নয়ন সমিতি কর্তৃপক্ষ।
Leave a Reply