নিজস্ব প্রতিনিধিঃ নেত্রকোণা জেলা পুলিশের উদ্যোগে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সদের বিবিধ কল্যাণ সাধনে নেত্রকোণা পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১:০০ ঘটিকায় পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে আয়োজিত মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন নেত্রকোণা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম। কল্যাণ সভায় পবিত্র কোরআন তেলাওয়াত ও অন্যান্য পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করার মাধ্যমে শুরু করা হয়। পরবর্তীতে নেত্রকোণা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা মোঃ তরিকুল ইসলাম, পুলিশ সুপার, নেত্রকোণা সভাপতিত্বে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে দুপুর ০২ ঘটিকায় মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় আরও উপস্থিত ছিলেন রেজওয়ান আহমেদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নেত্রকোণা, স্বজল কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, সাহিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার খালিয়াজুরী সার্কেল, আল ইমরানুল আলম, সহকারী পুলিশ সুপার দূর্গাপুর সার্কেল, মোঃ গোলাম মোস্তফা সহকারী পুলিশ সুপার কেন্দুয়া সার্কেল, ফাইয়াজ সার্জিল সহকারী পুুলিশ সুপার (শিক্ষানবিশ), নেত্রকোণা সদর মডেল থানার ওসি মো: —আল মামুন সরকার সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ গণসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার তদন্তকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন। অতঃপর জেলার প্রতিটি থানার অপরাধচিত্র বিশ্লেষণ ও মামলা নিষ্পত্তির অগ্রগতি নিয়ে আলোচনা করাসহ থানা এলাকায় মাদক উদ্ধার, পরোয়ানা তামিল এবং চুরি—ছিনতাই রোধে পুলিশি তৎপরতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। পুলিশ সুপার সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে থানা এলাকায় পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করার নির্দেশ প্রদানসহ আইন—শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালনের জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।
Leave a Reply