1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

এসি বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

  • আপডেট সময়ঃ সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৮৬ দেখা হয়েছে
এসি বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
এসি বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণা জেলা শহরের ছোট বাজার এলাকায় এসি বিস্ফোরণের আগুনে রাজু সাহা নামে এক ব্যবসায়ী গুরুতর দগ্ধ হওয়ার একদিন পর রোববার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এরআগে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। জানা যায়, রাজু সাহার নিজ ব্যবসা প্রতিষ্ঠানের এসি বিস্ফোরিত হলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে দোকানের ভেতরের মালামাল তছনছ হয়ে যায় এবং পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিক দগ্ধ অবস্থায় রাজু সাহাকে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাজু সাহার উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে ঢাকায় নিয়ে গেলে আজ রোববার দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। এতে তার পরিবারসহ জেলা শহরে শোকের ছায়া নেমে এসেছে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর