1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

নেত্রকোণায় দোল উৎসব উপলক্ষে জমজমাট মেলা

  • আপডেট সময়ঃ বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৬৩ দেখা হয়েছে
নেত্রকোণায় দোল উৎসব উপলক্ষে জমজমাট মেলা
নেত্রকোণায় দোল উৎসব উপলক্ষে জমজমাট মেলা

স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণায় দোল উৎসব উপলক্ষে ভক্তবৃন্দের আগমনে জমজমাট মেলা। জেলা সদরের বড়ওয়ারী এলাকায় ঐতিহ্যবাহী কামাক্ষ্যা মন্দির প্রাঙ্গণে দোল উৎসব উপলক্ষে বসে বর্ণিল মেলা। মঙ্গলবার দোল পূর্ণিমা উপলক্ষে সকাল থেকেই হাজারো ভক্তের ঢল নামে মন্দির চত্বরে এবং সন্ধ্যা পর্যন্ত চলে দোলযাত্রা উৎসব। সনাতন ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী উৎসব শুরু হয়। ভোরে মঙ্গল শোভাযাত্রা ও বিশেষ পূজার আয়োজন করা হয়। পরে ভক্তরা আবির ছিটিয়ে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন। মন্দির প্রাঙ্গণে নামসংকীর্তন, ভক্তিমূলক সংগীত ও ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। দোল উৎসবকে কেন্দ্র করে মন্দির সংলগ্ন মাঠে বসেছে শতাধিক দোকানপাট। খেলনা, মাটির তৈজসপত্র, হাতের তৈরি গয়না, মিষ্টি ও বিভিন্ন খাবারের দোকানে ছিল উপচে পড়া ভিড়। শিশু-কিশোরদের জন্য নাগরদোলা ও বিভিন্ন বিনোদনের ব্যবস্থাও রাখা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, এই মেলা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি এলাকাবাসীর মিলনমেলায় পরিণত হয়েছে। দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা আসায় এলাকার ব্যবসায়ীদের মধ্যেও উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর