স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণার জেলা প্রশাসক ও জেলা প্রেসক্লাবের সভাপতি মো: সাইফুর রহমানের বদলিজনিত কারণে জেলা প্রেসক্লাবের পক্ষ হতে বিদায় সংবর্ধনা দেয় হয়। বুধবার (৪ মার্চ) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মুনমুন জাহান লিজা, নেত্রকোণা পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, জেলা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, দৈনিক ইত্তেফাকের নেত্রকোণা জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক শ্যামলেন্দু পাল, সাংবাদিক মুখলেছুর রহমান খান, বৈশাখী টেলিভিশনের নেত্রকোণা জেলা প্রতিনিধি সৈয়দ মাকসুদুল হকসহ প্রমূখ।
Leave a Reply