1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবক নিহত

  • আপডেট সময়ঃ সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৩৪ দেখা হয়েছে
atpara news
atpara news

আটপাড়া প্রতিনিধিঃ নেত্রকোণার আটপাড়ায় অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আব্দুল হাকিম মীর (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার ১১ আগস্ট দুপুর দেড়টার দিকে উপজেলার বামনদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হাকিম মীর উপজেলার বামনদী গ্রামের আলী আহমেদ মীরের ছেলে। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল হাকিম মীর অটোরিকশা চালিয়ে জীবিকা চালাতেন। দুপুরে নিজের ঘরে অটোরিকশাটি চার্জে লাগান। এসময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে হাত লেগে যায়। এতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হন। পরে পরিবারের লোকজন দ্রুত উদ্ধার করে পার্শ্ববর্তী মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আলমগীর হোসেন বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয় আব্দুল হাকিম মীরের। মোহনগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বলেন, আমরা লাশের সুরতহাল সম্পন্ন করেছি। ঘটনাস্থল যেহেতু আটপাড়ায়, তাই সংশ্লিষ্ট থানায় এ বিষয়ে বার্তা পাঠানো হবে। পরে তাদের সঙ্গে কথা বলে লাশ আটপাড়ায় পাঠানো হবে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর