1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

পূর্বধলায় কলেজ শাখা ছাত্রদলের কমিটি বাতিলের দাবী

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৯০ দেখা হয়েছে
porbodola

পূর্বধলা প্রতিনিধিঃ নেত্রকোণার পূর্বধলা উপজেলার হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের নবগঠিত পূর্নাঙ্গ কমিটি বাতিলের দাবীতে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রদলের বিক্ষুদ্ধ নেতাকর্মীরা। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টায় নবগঠিত ছাত্রদলের পুর্নাঙ্গ কমিটি বাতিলের দাবিতে মিছিল শেষে কলেজ গেইটে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক রিপন তালুকদার, সদস্য সচিব আরিফুল ইসলাম রনি, যুগ্ম আহবায়ক সানোয়ার হোসেন শানু, যুগ্ম আহবায়ক হৃদয় হোসেন সাগর, পূর্বধলা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জীবন দাস, যুগ্ম আহবায়ক আশরাফুল আলম, যুগ্ম আহবায়ক নাহিদুল ইসলাম সৌরভ, গোহালাকান্দা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুব্রত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শান্ত প্রমুখ। বক্তারা বলেন, নবগঠিত কলেজ শাখা কমিটির সভাপতি বিগত দিনে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামীলীগের আস্থাভাজন হিসেবে পরিচিত। অনতিবিলম্বে ত্যাগী ও দলের পরীক্ষিতদের মূল্যায়ন করে পুনরায় কমিটি দেওয়ার জন্য ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করা হয়।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর