স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণা জেলা পুলিশের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান নেত্রকোণা জেলার পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম। মঙ্গলবার বিকেলে জেলা পুলিশ কার্যালয়ে নবাগত জেলা প্রশাসকের হাতে ফুলের তোড়া তুলে দেন নেত্রকোণা জেলার পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন সুখময় সরকার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), ওয়াহিদুজ্জামান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেজওয়ান আহমেদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুর রহমান ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ। জেলা প্রশাসক নেত্রকোণা পৌরসভার বিভিন্ন ব্যাপারে খোজ খবর নেন। নাগরিক সেবা প্রদানে সেবা গ্রহীতাদের সাথে ভালো আচরণ করা সহ সেবার মান উন্নত করার পরামর্শ দেন। জেলা প্রশাসক অকার্যকর উচ্ছেদ অভিযান না করে প্রকৃতপক্ষে জন দুর্ভোগ সৃষ্টি করে এমন অবৈধ স্থাপনা উচ্ছেদে জেলা প্রশাসানের সর্বাত্মক সহযোগিতা থাকবে বলে পৌরসভাকে আশ্বস্থ করেন।
Leave a Reply