1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

নেত্রকোণা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক নুরুজ্জামান নুরু যোগদান উপলক্ষে সংবর্ধনা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত

  • আপডেট সময়ঃ বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ২১২ দেখা হয়েছে
নেত্রকোণা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক নুরুজ্জামান নুরু যোগদান উপলক্ষে সংবর্ধনা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত
নেত্রকোণা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক নুরুজ্জামান নুরু যোগদান উপলক্ষে সংবর্ধনা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত

মো: ফারুক আহমেদ ফকিরঃ মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬ ইং তারিখে নেত্রকোণা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মো. নুরুজ্জামান নুরু এর যোগদান উপলক্ষে জেলা পরিষদ কার্যালয়ে এক সংবর্ধনা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডা: মো: আনোয়ারুল হক সাহেব ও বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নবনিযুক্ত প্রশাসক মো. নুরুজ্জামান নুরু সাহেবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। রোববার (১৫ মার্চ) এ নিয়োগ দেওয়া হয়। বাংলাদেশ সরকার নেত্রকোণা জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে অ্যাডভোকেট মো. নুরুজ্জামান নুরু-কে নিযুক্ত করেছেন। স্থানীয় সরকারের জেলা পরিষদগুলোর কার্যক্রমে গতিশীলতা আনতে এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড ত্বরান্বিত করতে সরকার দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগের অংশ হিসেবে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী এবং উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করার লক্ষ্যে এ নিয়োগ দেওয়া হয়েছে। নেত্রকোণা জেলা প্রশাসনে এই নতুন নিয়োগের ফলে জেলা পরিষদটি নতুন প্রশাসনিক নেতৃত্বের অধীনে এসেছে। সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর