স্টাফ রিপোর্টারঃ মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬ তারিখ নেত্রকোণা পুলিশ সুপারের কার্যালয়ের অফিস কক্ষে পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম মহোদয়, এএসআই (নিঃ) থেকে এসআই (নিঃ) পদে এবং কনস্টেবল থেকে এএসআই (নিঃ) পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন। র্যাংক ব্যাজ পরিধান শেষে পুলিশ সুপার তাদেরকে পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে নবনিযুক্ত পদে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নেত্রকোণা সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply