1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন মধ্য দিয়ে নেত্রকোণা মহান স্বাধীনতা দিবস পালিত

  • আপডেট সময়ঃ রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ২৪ দেখা হয়েছে
শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন মধ্য দিয়ে নেত্রকোণা মহান স্বাধীনতা দিবস পালিত
শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন মধ্য দিয়ে নেত্রকোণা মহান স্বাধীনতা দিবস পালিত

এ কে এম আব্দুল্লাহঃ শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা আর বৈষম্য মুক্ত, সুখী ও সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গড়ার দৃপ্ত অঙ্গীকারের মধ্যে দিয়ে নেত্রকেণায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি শুরু হয়। সুর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, বেসরকারি ও সায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সুর্যোদয়ের পর কালেক্টরেট ভবন প্রাঙ্গণে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির সভাপতি বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক এর নেতৃত্বে জেলা বিএনপি, জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান এর নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম এর নেতৃত্বে জেলা পুলিশ, নবনিযুক্ত প্রশাসক এডভোকেট নুরুজ্জামান নূরু এর নেতৃত্বে জেলা পরিষদ, পৌর প্রশাসক মোহাম্মদ আরিফুল ইসলাম সরদার এর নেতৃত্বে পৌরসভা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান এর নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ, সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক এর নেতৃত্বে উপজেলা প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর নেতৃত্বে মুক্তিযোদ্ধা দলসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যাংক বীমা প্রতিষ্ঠান। সকাল ৮টায় নেত্রকোনা আধুনিক স্টেডিয়ামে শিশু কিশোরদের নিয়ে মনোজ্ঞ কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সকাল ১১ টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় পাবলিক হলে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। বাদ জহুর মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডায় শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, বেলা দেড়টার দিকে হাসপাতাল, জেলখানা ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন, বিকালে কাবাডি প্রতিযোগিতা ও ছাত্র ছাত্রীদের মাঝে মুক্তিযুদ্ধ বিষয়ক বিনামূল্যে চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর