1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

নেত্রকোণা জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন মোঃ সারোয়ার জাহান মামুন

  • আপডেট সময়ঃ সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ২৮৫ দেখা হয়েছে
নেত্রকোণা জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন মোঃ সারোয়ার জাহান মামুন
নেত্রকোণা জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন মোঃ সারোয়ার জাহান মামুন

মো: ফারুক আহমেদ ফকিরঃ নেত্রকোণা সদর নেত্রকোণা আবু আব্বাছ ডিগ্রি কলেজের শিক্ষক ও নব—নির্বাচিত শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ সারোয়ার জাহান মামুন ২০২৬ সালের নেত্রকোণা জেলার শ্রেষ্ঠ কারিগরি শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন। রবিবার (১৯ এপ্রিল) বিকেল ৩টায় জেলা জেলা প্রশাসক কার্যালয়ে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, বিশেষ অতিথি— মুন মুন জাহান লিজা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি), নেত্রকোণা, সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর কবির আহাম্মদ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সাংবাদিকবৃন্দ। মোঃ সারোয়ার জাহান মামুন ১৯৯৭ সালে ১৫ জানুয়ারি জন্ম গ্রহণ করেন।

তিনি ২০০৭ সালে নেত্রকোণা আবু আব্বাছ ডিগ্রি কলেজের শিক্ষক হিসেবে যোগদান করেন। নেত্রকোণা আবু আব্বাছ ডিগ্রি কলেজ একসময় কয়েকজন শিক্ষক নিয়ে যাত্রা শুরু করলেও আজ এটি শিক্ষার আলো ছড়ানোর এক আধুনিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। মাল্টিমিডিয়া ক্লাস, আইসিটির ব্যবহার, নিয়মিত সমাবেশ, স্ক্যাউটিং, স্পোকেন ইংলিশ ক্লাব, সমৃদ্ধ লাইব্রেরি, খেলাধুলাসহ নানা কার্যক্রমে শিক্ষার্থীরা নিয়মিত অংশ নিচ্ছে। বিদ্যালয়ের পরিচ্ছন্ন পরিবেশ ও শৃঙ্খলা আজ সারা এলাকার জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। প্রতিষ্ঠানটি ১৯৮৫ সালে স্থাপিত হয় এবং এটি নেত্রকোণা সদরে অবস্থিত।

নেত্রকোণা জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর কবীর আহাম্মদ বলেন, মোঃ সারোয়ার জাহান মামুন শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন। তিনি বিভিন্ন প্রতিকূলতার মাঝেও বিদ্যালয় নিয়ে বেশ কাজ করেছেন। তিনি এখন বিভাগীয় পর্যায়ে জেলার প্রতিনিধিত্ব করবেন। শিক্ষার মানোন্নয়ন এর ধারাকে আরও ত্বরান্বিত করবে।

তিনি আরও বলেন, আজকের এই সম্মাননা কেবল একজন শিক্ষকের ব্যক্তিগত সাফল্য নয় বরং আমাদের জেলার শিক্ষা ব্যবস্থার জন্য গৌরবের বিষয়। এই শিক্ষকের জন্য সবার কাছে দোয়া চাই। এছাড়াও সহকর্মীসহ অনেক শুভাকাঙ্ক্ষী তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা বার্তা জানায়।

আবু আব্বাছ ডিগ্রি কলেজর অধ্যাক্ষ মো: আব্দুর রশিদ বলেন, তিনি ছাত্র—ছাত্রীদের সব সময় “আমরা আলোর পথে, ভালোর সাথে চলবো” এই স্লোগানে মুখরিত করে রাখেন। তিনি বলেন আমি শিক্ষার্থীদের বলি “একজন ভালো শিক্ষার্থী হওয়ার আগে, একজন ভালো মানুষ হও”। শিক্ষার্থীদের সুনাগরিক হওয়ার পাশাপাশি বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তুলতে উনি নিরন্তর কাজ করে যাচ্ছেন। অসংখ্য প্রতিকূলতার মাঝেও শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া আবু আব্বাছ ডিগ্রি কলেজ একদিন দেশের সেরা প্রতিষ্ঠানগুলোর একটি হবে বলে তিনি প্রত্যাশা করেন।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর