1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

নেত্রকোণায় জরুরি কর্মসূচিতে হাম—রুবেলা টিকা দেয়া শুরু

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১০১ দেখা হয়েছে
নেত্রকোণায় জরুরি কর্মসূচিতে হাম—রুবেলা টিকা দেয়া শুরু
নেত্রকোণায় জরুরি কর্মসূচিতে হাম—রুবেলা টিকা দেয়া শুরু

স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণায় ২ লাখ ২৪ হাজার ৮০৯ শিশুকে হাম ও রুবেলার টিকা দেয়ার লক্ষ্য নিয়ে জরুরি কর্মসূচি শুরু হয়েছে। সোমবার সকাল ৮টায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এই টিকা দেয়া শুরু হয়। ২০ এপ্রিল থেকে ১০ মে নাগাদ ১১ কর্মদিবসে প্রতিদিন সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এই টিকাদান কর্মসূচি চলবে। সকালে নেত্রকোণার পৌর শহরের ক্রিয়েশন স্কুলে টিকা প্রদানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন—অতিরিক্ত জেলা প্রশাসক মো. রাফিকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুল ইসলাম এবং জেলা সিভিল সার্জন কর্মকর্তা ডা. গোলাম মওলাসহ গণমাধ্যমকর্মীগণ। এ সময় জেলা সিভিল সার্জন কর্মকর্তা জানান, সকাল ৮টা থেকে জেলার ১০ উপজেলায় ২ হাজার ৭৪ টি স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে টিকা দেয়া হবে। নতুনসহ আগে যে শিশুরা টিকা দিয়েছে তাদের মাঝেও বুস্টার ডোজ দেয়া হবে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর