1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

নেত্রকোণায় ৩১ বিজিবি’র অভিযানে ৩১১ বোতল ভারতীয় মদ উদ্ধার

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ২৫ দেখা হয়েছে
নেত্রকোণায় ৩১ বিজিবি'র অভিযানে ৩১১ বোতল ভারতীয় মদ উদ্ধার
নেত্রকোণায় ৩১ বিজিবি'র অভিযানে ৩১১ বোতল ভারতীয় মদ উদ্ধার

এ কে এম আব্দুল্লাহঃ নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) সীমান্তবর্তী এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় আমদানী নিষিদ্ধ ৩১১ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে। বুধবার ভোর রাতে ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের কড়ইগড়া নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় এই মদ উদ্ধার করা হয়। নেত্রকোণা ব্যাটালিয়ন ৩১ বিজিবি এর অধিনায়ক লেঃ কর্নেল তৌহিদুল বারী বুধবার সকাল ৯টায় দিকে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার মুন্সিপাড়া বিওপি’র ৮ সদস্যের একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় টহল কালে রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে সীমান্ত পিলার ১১৩৯/৮—এস হতে প্রায় ৩শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে ১নং দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের কড়ইগড়া এলাকায় মালিক বিহীন পরিত্যক্ত অবস্থায় ৩১১ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। পরে আটককৃত মদ নেত্রকোণা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেয়া হবে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর