1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

নেত্রকোণায় বিএনপির বিজয় র‌্যালি জনস্রোতে পরিনত

  • আপডেট সময়ঃ শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৫৪ দেখা হয়েছে

এ কে এম আব্দুল্লাহঃ নেত্রকোণায় বিএনপির বিজয় র‌্যালিটি শেষ পর্যন্ত জনস্রোতে পরিনত হয়। সকাল থেকেই শ্রাবণের বৈরী আবহাওয়া ও ভারী বর্ষন উপেক্ষা করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে পুরাতন কালেক্টরেট ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে জড়ো হয়। ৫ আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বুধবার ৬ আগস্ট দুপুরে নেত্রকোণা জেলা বিএনপি এই বিজয় র‌্যালির আয়োজন করে। নেত্রকোণা জেলা বিএনপির আহ্বায়ক বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক এর সভাপতিত্বে সদস্য সচিব ড. মোঃ রফিকুল ইসলাম হিলালী’র সঞ্চালনায় পুরাতন কালেক্টরেট ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে র‌্যালি পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক এম.পি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট মাহফুজুল হক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের তালুকদার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান খান, তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুর রহমান পাঠান, এস এম মনিরুজ্জামান দুদু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা প্রমূখ। সমাবেশে বক্তারা বলেন, ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটানো হয়েছে। আর যেন কোন দিন ফ্যাসিস্ট হাসিনা দেশে ফিরে আসতে না পারে তার জন্য সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। পরে বিজয় র‌্যালিটি পুরাতন কালেক্টরেট ভবনের উন্মুক্ত প্রাঙ্গণ থেকে বের হয়ে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কালেক্টরেট ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে এসে শেষ হয়।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর