একে এম এরশাদুল হক জনিঃ নেত্রকোণা জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নূরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নেত্রকোণা জেলার বিভিন্ন কারিগরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বৃন্দ। সোমবার (৪ ই মে) দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে এ সাক্ষাৎ ও ক্রেস্ট শুভেচ্ছা বিনিময় করেন তাঁরা। এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোণা নন্দীপুর কারিগরি ও বানিজ্যিক কলেজের প্রতিষ্টাতা অধ্যক্ষ মোঃ মাসুদুর রহমান, অধ্যাপক গোলাম সারোয়ার জাহান মামুন, ওরিয়েন্ট টেকনিক্যাল এন্ড বিএম কলেজ কেন্দুয়ার অধ্যক্ষ মোঃ শরিফুল ইসলাম, আইডিয়াল, টেকনিক্যাল এন্ড বিএম কলেজ আটপাড়ার অধ্যক্ষ সাইয়েদুল আম্বিয়া, প্রাইম ডিজিটাল ইন্সটিটিউট রামপুর এর অধ্যক্ষ মুসলিহা আক্তার প্রশাসককে ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা সাক্ষাৎকালে দেশ ও জাতির উন্নয়নে কারিগরী শিক্ষার গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। বর্তমানে বেকার যুব সমাজ কে কারিগরি প্রশিক্ষণ পাশাপাশি স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে প্রতিষ্ঠানের গঠনমূলক ভূমিকার বিষয়েও মতবিনিময় করেন তারা। এমনকি ভবিষ্যতে দেশ ও জাতির জনকল্যাণমূলক কর্মকাণ্ডে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদও ব্যক্ত করেন।
Leave a Reply