স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণায় ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ ‘২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ই মে) নেত্রকোণা আধুনিক স্টেডিয়ামে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এসময় উপস্তিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশাফকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা—আইসিটি) মুন মুন জাহার লিজা, পুলিশ সুপার মো: তরিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক এডভোকেট নুরুজ্জামন নুরু, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, অভিভাবক এবং ক্রীড়াপ্রেমী উপস্থিত ছিলেন। খেলাধুলার ওপর গুরুত্বারোপ করে অভিভাবকদের উদ্দেশে অনুষ্ঠানে এসময় জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। শরীরকে সুস্থ রাখতে নিয়মিত খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা এক ধরনের মেডিটেশন, যা শিশুদের সুস্থ মন ও সুন্দর মানসিকতা গড়ে তুলতে সহায়তা করে। সন্তানদের যেমন প্রতিদিন খাবার দেওয়া হয়, তেমনি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের সুযোগও নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। জেলা পরিষদের প্রশাসক এডভোকেট নুরুজ্জামন নুরু বলেন, সম্প্রতি আইসিডিডিআরবি ও একটি মেডিকেল জার্নালের গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের শিশুরা প্রতিদিন পাঁচ থেকে সাত ঘণ্টা ডিজিটাল স্ক্রিনে সময় কাটায়। টিভি, ল্যাপটপ ও মোবাইল গেমে অতিরিক্ত সময় ব্যয়ের ফলে তাদের শরীরচর্চা হয় না এবং মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়। এতে শিশুদের মধ্যে শৃঙ্খলা, সহানুভূতি ও স্থিতিশীলতা ধীরে ধীরে কমে যাচ্ছে। শিশুদের ভবিষ্যৎ ঝুঁকি থেকে রক্ষা করতে তাদের ডিজিটাল জগৎ থেকে বের করে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। বর্তমান সরকার সুস্থ প্রজন্ম গড়তে ক্রীড়াকে গুরুত্ব দিচ্ছে। এরই ধারাবাহিকতায় দেশব্যাপী নতুন প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রম চালু করা হয়েছে। এসময় জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বিজয়িদের মাঝে পুরুস্কার বিতরণ করেন।
Leave a Reply