1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

মোহনগঞ্জ বিদ্যালয়ে ১২টি প্রথম পুরস্কার

  • আপডেট সময়ঃ বুধবার, ২০ মে, ২০২৬
  • ১০১ দেখা হয়েছে
মোহনগঞ্জ বিদ্যালয়ে ১২টি প্রথম পুরস্কার
মোহনগঞ্জ বিদ্যালয়ে ১২টি প্রথম পুরস্কার

হাওরাঞ্চল প্রতিনিধিঃ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক—২০২৬খ্রি. উদযাপন উপলক্ষে আয়োজিত ইউনিয়ন ভিত্তিক ক্রীড়া, সাংস্কৃতিক, কুইজ ও কাবিং প্রতিযোগিতায় মোহনগঞ্জ উপজেলাধীন ৫নং সমাজ সহিলদেও ইউনিয়নের ১৪টি প্রাথমিক বিদ্যালয় অংশ গ্রহণ করে। সহিলদেও খান বাহাদুর কবির উদ্দীন খান উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠান সম্পন্ন হয়। বুধবার (২০—০৫—২৬) সহিলদেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তত্তাবধানে অনুষ্ঠিত এ আয়োজন অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্নিগ্ধা চক্রবর্তীর সভাপতিত্বে ও সহিলদেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হালিমের সঞ্চালনায় আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফখরুল আলম, প্যানেল চেয়ারম্যান—১, ৫নং সমাজ সহিলদেও ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. গোলাম মৌলা, প্রধান শিক্ষক, খান বাহাদুর কবির উদ্দিন খান উচ্চ বিদ্যালয়, কামাল আহমেদ, সভাপতি ও জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক, ৫নং সমাজ সহিলদেও ইউনিয়ন বিএনপি, মো. শাহজাহান আলম খান বিপ্লব, সভাপতি ও আ.ফ.ম আল মামুন, সাধারণ সম্পাদক, মোহনগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ও এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ। আগত অতিথিগণ তাদের বক্তব্যে শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণে উৎসাহিত করে অনুপ্রেরণামূলক আলোচনাগ করেন। দিনব্যাপী উৎসবমুখর এ আয়োজন শেষে অতিথিগণ বিভিন্ন আঙ্গিকে অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় প্রশংসনীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল পশ্চিম সহিলদেও সরকারি প্রাথমিক বিদ্যালয়। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন আঙ্গিকে অংশগ্রহণ করে এই বিদ্যালয়ের ১২জন শিক্ষার্থী ১ম পুরস্কার অর্জন করে। এমন অভাবনীয় সাফল্যের জন্য সবাই এ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানান।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর