1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

বারহাট্টার বাউসী বাজারে জমে উঠেছে গরুর হাট ক্রেতা বিক্রেতার উপচেপড়া ভীড়

  • আপডেট সময়ঃ শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ১৩২ দেখা হয়েছে
বারহাট্টার বাউসী বাজারে জমে উঠেছে গরুর হাট ক্রেতা বিক্রেতার উপচেপড়া ভীড়
বারহাট্টার বাউসী বাজারে জমে উঠেছে গরুর হাট ক্রেতা বিক্রেতার উপচেপড়া ভীড়

নুরুল আমিনঃ কোরবানির ঈদকে সামনে রেখে নেত্রকোণার বারহাট্টা উপজেলার রূপগঞ্জ বাজার, বাউসী গরুর হাটসহ আশপাশের কয়েকটি পশুর হাটে এখন জমে উঠেছে কেনাবেচা| বৃহস্পতিবার (২১ই মে) সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে আসা খামারি, ব্যাপারী ও ক্রেতাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে পুরো হাট এলাকা| দেশীয় জাতের গরুর পাশাপাশি বড় আকারের ষাঁড় ও মাঝারি গরুর চাহিদা বেশি দেখা গেছে| স্থানীয় সূত্রে জানা যায়, বারহাট্টার ঐতিহ্যবাহী বিভিন্ন গরুর হাটে এবার পর্যাপ্ত পশুর সরবরাহ রয়েছে|

বিশেষ করে রূপগঞ্জ বাজার ও বাউসী হাটে স্থানীয় খামারিদের পাশাপাশি পার্শ্ববর্তী উপজেলা থেকেও বিপুল সংখ্যক গরু আনা হচ্ছে| ফলে ক্রেতারাও তুলনামূলক কম দামে পছন্দের গরু কিনতে পারছেন| হাট ঘুরে দেখা গেছে, ছোট ও মাঝারি আকারের দেশীয় গরুর প্রতি ক্রেতাদের আগ্রহ সবচেয়ে বেশি| বিক্রেতারা জানান, খাদ্য ও লালন-পালনের খরচ বাড়লেও বাজারে ক্রেতার চাপ বাড়তে শুরু করেছে| শেষ মুহূর্তে দাম আরও বাড়তে পারে বলেও ধারণা করছেন তারা| স্থানীয় খামারি আব্দুল করিম বলেন, “এবার গরুর সরবরাহ ভালো| ক্রেতারাও আসতে শুরু করেছে|

আশা করছি শেষের দিকে ভালো দাম পাওয়া যাবে|” অন্যদিকে ক্রেতাদের অভিযোগ, কিছু কিছু হাটে প্রবেশ সড়কের অবস্থা নাজুক হওয়ায় যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে| বিশেষ করে কাদামাটি ও ভাঙা রাস্তায় পশু পরিবহন করতে অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে ব্যবসায়ীদের| এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি ¯^াভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে হাট এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে| জাল টাকা শনাক্তকরণ টিম, পুলিশ টহল ও অস্থায়ী নিরাপত্তা বুথ স্থাপন করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ| স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, বারহাট্টা উপজেলার বিভিন্ন পশুর হাটে এবার ব্যাপক বেচাকেনার সম্ভাবনা রয়েছে| নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সার্বক্ষণিক তদারকি করছে|

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর